রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জের সাবেক মন্ত্রী মুন্নু দম্পতির কবর জিয়ারতে অধ্যক্ষ মাহফিল খান ও আলী আশরাফ
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২৬। ৬:০৮:৪৮ এএম
সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নু ও তার সহধর্মিনী হুরুননাহারের কবর জিয়ারত করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ কলেজের সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ।
গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে এই দোয়ায় বিএনপি ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য অধ্যাপকবৃন্দ এবং বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।
কবর জিয়ারতকালে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মরহুম হারুনার রশিদ খান মুন্ন ও তার সহধর্মিনীর স্মৃতিচারণ করেন এবং তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ধর্ম | ১১ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জের সাবেক মন্ত্রী মুন্নু দম্পতির কবর জিয়ারতে অধ্যক্ষ মাহফিল খান ও আলী আশরাফ
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

























