শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পুলিশকে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২৬। ৭:৪৮:৩২ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রাম থেকে তাদের গ্রেপ্তারের পর শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।

এর মধ্যে মো. আলী উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “গ্রেপ্তার আলী মেম্বারের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তবে সেসব মামলায় তিনি জামিনে আছেন। তাই ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২টি মাদকের মামলা রয়েছে।”

এর মধ্যে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কালোই গ্রামে মাদক বিরোধী অভিযানে গেলে তাতে বাধা দেন আলী। তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা দেন।

পরে আলী মেম্বার ও সহযোগী আতাহার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই আইন-শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

অপরাধ | ১১ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে পুলিশকে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে পুলিশকে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

Update Time : ০৭:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬