বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। ৮:২১:৩২ এএম

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানিকগঞ্জে রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোড শোর আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময়  আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, জেলা বাস-মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,  জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়বে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা করি। পরে জেলার চারজন শ্রেষ্ঠ ড্রাইভারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সারাদেশ | ২৮ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Update Time : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬