মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ১১:১০:১১ এএম
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলির সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তার কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, এ হামলার পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংগীতশিল্পী হিসেবে পরিচিত আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।
অপরাধ | ২৪ অক্টোবর ২০২৬
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :





















