মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য’
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬। ৬:৩৪:৩৩ এএম
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা হয়েছে। আজ মঙ্গলবারসকালে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মানিকগঞ্জ কেন্দ্রে এই সভার আয়োজন করে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের (বিওটিএ)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, সিনিয়র অকুপেশনাল থেরাপিষ্টশামসুর রহমান, অকুপেশনাল থেরাপিষ্ট নীপা মোনালিসা।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য। অকুপেশনাল থেরাপি এমন একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা, যার মাধ্যমে শারীরিক, মানসিক কিংবা বিকাশগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকর্মে সক্ষমতা বাড়াতে সহায়তা করা হয়। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতায় ভোগা মানুষকে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
তিনি বলেন, ‘একজন মানুষের ব্যক্তিগত যত্ন, শিক্ষা, কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা বাড়াতে অকুপেশনাল থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে এ চিকিৎসাসেবার প্রসার প্রয়োজন।’
অন্যান্য বক্তারা অকুপেশনাল থেরাপির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য | ২৭ অক্টোবর ২০২৬
‘স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি অপরিহার্য’
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















