বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে ২০২৬। ৮:৫৭:২৯ এএম

শরীয়তপুরে ডা. নাসিরের উপর হামলার এবং দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) দুপুরে মানিকগঞ্জ ড্যাব কর্তৃক আয়োজিত ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডক্টরস অব বাংলাদেশ (ড্যাব) এর জেলা শাখার সভাপতি ডাঃ বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আরশাদ উল্লাহ, মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ বাহাউদ্দিন, সার্জন ডাঃ আরিফুর রহমান, নার্সিং সুপার ভাইজার আনিসুর রহমান ভূইয়া সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

এসময় বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের ওপর হামলার কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য | ২৪ মে ২০২৬

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

Update Time : ০৮:৫৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬