এইচএসসির ফলাফল শনিবার: শিক্ষামন্ত্রী
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬। ২:৩১:২১ এএম
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উনার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।
যথাসময়ে বই উৎসব হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন, ২০০১ সালে আমরা দায়িত্ব পাওয়ার পর ২০০২ সালের জানুয়ারিতে বই দিয়েছিলাম। সেই ধারাবাহিকতা আমরা ধরে রেখেছিলাম ২০০৬ সাল পর্যন্ত। আবার আমরা এসেছি, যথা সময়ে এবার ২৭ যাবে না ২৬ এর ভেতরে বই বিতরণ হয়ে যাবে। বইয়ের যে কোয়ালিটি, সে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। সুন্দর বই আমরা কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দেব।
তিনি আরো বলেন, আমরা চারটি নতুন বই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা) এবং আমার কারিগরি শিক্ষা। সেই সঙ্গে জেলা শহরগুলোর জন্য কিভাবে ট্রাফিকের ব্যবস্থা শিখতে হয়, জানতে হয় জন্য আমরা অফসনাল বইও দিচ্ছি ক্লাস ৫ এবং ৬ এ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ,বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমানসহ অন্যরা।
জাতীয় | ২৯ অক্টোবর ২০২৬
এইচএসসির ফলাফল শনিবার: শিক্ষামন্ত্রী























