শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে পেট্রোল,ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল ২০২৬। ৩:০৯:৩১ এএম

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পেট্রোল, ডিজেল মজুত করে বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) তারিখ দুপুর ১ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মানিকগঞ্জ (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

জানা গেছে, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের নিজ বাড়িতে অবৈধ ভাবে অকটেন,পেট্রোল,ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলো আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ী। একইসঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল,ডিজেল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার। অভিযানকালে আব্দুল মান্নানের বাড়িতে আনুমানিক ৯০০ লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৪০ লিটার তেল অবিক্রিত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে উক্ত তেল সরকার অনুমোদিত মূল্যে সাধারণ জনগণের নিকট বিক্রয় করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান অবৈধ ভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী (লাইসেন্স ব্যতীত মজুদ ও বিক্রয়ের অপরাধে) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়। এছাড়াও অপর একটি দোকানে ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে ফিরোজ সেখকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন-জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ | ১২ এপ্রিল ২০২৬

দৌলতপুরে পেট্রোল,ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬