শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মানিকগঞ্জে জাসাসের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ৮:২০:১৭ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ বিজয়ের শুকরিয়া আদায়ে দোয়া মাহফিল আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর মানিকগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাসাসের আহবায়ক মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড: আমিনুল হক, যুগ্ম আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লুটাস, মঞ্জুর আলম পালু, ওবায়দুর রহমান খান নাঈম, আওলাদ হোসেন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।এতে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ এবং দলের বিজয়কে টেকসই করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। ভবিষ্যতে দেশ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ধর্ম | ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মানিকগঞ্জে জাসাসের দোয়া মাহফিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মানিকগঞ্জে জাসাসের দোয়া মাহফিল

Update Time : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬