শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় খুনি ইউসুব আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২৬। ১০:১৩:৫৫ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আলোচিত জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত ইউসুব আলীর ফাঁসি এবং দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১১টায় উপজেলার বাচামারা বাজারে বাচামারা ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন।
বক্তারা বলেন, গত ৩০ মে দিবাগত রাতে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুব আলী এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত ইউসুব আলীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

অপরাধ | ১ জুন ২০২৬

দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় খুনি ইউসুব আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় খুনি ইউসুব আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন

Update Time : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬