শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২৬। ১১:১০:৫০ এএম
মানিকগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এই ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি নাজমুন আরা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও জেলা স্কাউটস এর কমিশনার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা স্কাউটস এর সহ-সভাপতি গোকুল চন্দ্র দেবনাথ, জেলা স্কাউটস এর সম্পাদক শফিকুল ইসলাম হারুন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। মানবিক সমাজ গড়ে তুলতে স্কাউট সদস্যরা বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তাঁরা। এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা মতামতের ওপর ভিত্তি করে আগামী একবছরের জন্য তাঁদের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সারাদেশ | ৩ জুন ২০২৬
মানিকগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

















