শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নয় বছরের শিশু হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ২, গুরুতর আহত ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬। ৩:১৬:৪১ এএম
নয় বছরের শিশু কণ্যা হত্যার অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে গণপিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হয় এবং পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়। আহত নাজমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, “ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

অপরাধ | ১৭ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে নয় বছরের শিশু হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত ২, গুরুতর আহত ১

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:১৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬