শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল ২০২৬। ৩:৫০:৪৮ এএম

মানিকগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কালিবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“স্বাধীনতা আমার স্বাধীনতা ২০২৬” প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী নিকুঞ্জ মিত্র, শাহ সেলিম রেজা, বছির মাস্টার, অ্যাডভোকেট খোরশেদ আলম, আবু হাসান, নাছরিন আহমেদ, ছবি চ্যাটার্জি, বেলা বেগম, লাকী আক্তার, ইতি স্বপ্না, লাকি বেগম, রৌসন আরা, তবলা বাদক শ্যামল বাবু, নিরু মিত্র, সিবেন বাবু, দুতারা শিল্পী শামসুল আলম ও বেহালা বাদক ফরিদ হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে স্বাধীনতার চেতনা উদযাপন করা হয়।

সারাদেশ | ১ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৩:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬