শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততা ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬। ৪:৩৬:৫৩ এএম

মানিকগঞ্জ শহরে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সম্পৃক্ততা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শহরের তুফান আলী প্লাজার ৭ম তলায় একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের একটি যৌথ টিম অংশ নেয়।ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘিওর উপজেলার কামারজাগীর গ্রামের মৃত আইনাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪০), একই উপজেলার ঠাকুরকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার (৪৮) এবং ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুর রাজ্জাক ভুঁইয়ার মেয়ে তানিয়া আফরোজ চৈতি(৪৫)।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ দেহ ব্যবসার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এবং ইয়াবা বিক্রির কিছু টাকাও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে মানিকগঞ্জে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেখানেই মাদক থাকবে সেখানেই আমরা অভিযান পরিচালনা করব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে।গ্রেপ্তারকৃতদের মামলা প্রক্রিয়া করে আদালতে সোপর্দ করা হবে।

অপরাধ | ১০ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততা ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে দেহ ব্যবসার সাথে সম্পৃক্ততা ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

Update Time : ০৪:৩৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬