শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আতিকা হত্যার প্রধান অভিযুক্ত নাঈমকে নবাবগঞ্জ থেকে আটক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬। ১০:৪৬:৪৩ এএম

মানিকগঞ্জের আলোচিত শিশু আতিকা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে  ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা আরিফা বেগম।

গ্রেপ্তার নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে গণপিটুনিতে নিহত পান্নু মিয়ার ছেলে।

মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম জানান, সকালে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আতিকা হত্যার ঘটনায় নাঈমকে প্রধান আসামি করে থানায় মামলা করেছে আতিকার মা আরিফা বেগম।

মামলার অন্যান্য আসামিরা হলেন- নাঈমের বাবা পান্নু মিয়া, তার চাচা ফজলু, ভাই নাজমুল ও অজ্ঞাত একজন। এদের মধ্যে গতকাল গণপিটুনিতে নিহত হয়েছেন পান্নু ও ফজলু। আহত অবস্থায় ঢাকায় ভর্তি আছেন নাজমুল।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় ৭ বছর বয়সী আতিকা। শুক্রবার তার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় গ্রামবাসী আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা ও চাচা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল।  ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম।

অপরাধ | ১৮ এপ্রিল ২০২৬

শিশু আতিকা হত্যার প্রধান অভিযুক্ত নাঈমকে নবাবগঞ্জ থেকে আটক

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

শিশু আতিকা হত্যার প্রধান অভিযুক্ত নাঈমকে নবাবগঞ্জ থেকে আটক

Update Time : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬