আন্তর্জাতিক নার্সেস দিবসে মানিকগঞ্জ সদর হাসপাতালে র্যালী ও আলোচনা সভা
- প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে ২০২৬। ১১:১১:০৯ এএম
মানিকগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সদর হাসপাতালের নার্সদের পাশাপাশি মানিকগঞ্জ নার্সিং কলেজ এবং আকিহিতো মিচিকো নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি বাসস্ট্যান্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় নার্সদের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা ও স্বাস্থ্যখাতে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ নার্সিং কলেজের অধ্যক্ষ আখলাতুন নেসা, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সেফালী আক্তার সহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা।
স্বাস্থ্য | ১২ মে ২০২৬
আন্তর্জাতিক নার্সেস দিবসে মানিকগঞ্জ সদর হাসপাতালে র্যালী ও আলোচনা সভা























