শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬। ১:২৫:৩৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারজানা আক্তার।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর নতুন ইউএনও ফারজানা আক্তার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন ইউএনওকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সারাদেশ | ৬ সেপ্টেম্বর ২০২৬

হরিরামপুরে নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

হরিরামপুরে নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

Update Time : ০১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬