সিংগাইরে ইয়াবা সেবনের সরঞ্জামসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
- প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬। ১১:২৮:২৭ এএম
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মো. জুয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে সিংগাইর থানাধীন ধল্লা লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির নিজ দখলীয় বসতঘর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়।
আটক মো. জুয়েল সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম সিরাজুল ইসলাম।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. জামাল হোসেন তার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির পরিচালিত মোবাইল কোর্টে আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিংগাইরে ইয়াবা সেবনের সরঞ্জামসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড



















