বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থ্যাংকসগিভিংয়ে ঝড়ের শঙ্কা, নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৬:৪৯:৪৭ এএম

থ্যাংকসগিভিংয়ে ঝড়ের শঙ্কা, নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের আগে শক্তিশালী ঝড়ের পূর্বাভাসে নিউইয়র্ক সিটি ও আশপাশের কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। বুধবার (২৫ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। এরই মধ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে ওই অঞ্চলে যাতায়াত ও ভ্রমণব্যবস্থা ব্যাহত হতে শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভর্নর হোকুল বলেন, ‘শক্তিশালী থ্যাংকসগিভিং ঝড় এগিয়ে আসায় আমি নিউইয়র্ক সিটি এবং নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। আমরা ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা করছি, যা ভ্রমণের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।’
তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি যাতায়াতের জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস, উপকূলীয় বন্যা ও ঝড়ের সতর্কতা জারি করেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাতাস বইতে পারে। কোনো কোনো এলাকায় দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমির ওপর প্রায় দেড় ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
নিউ জার্সিতেও জরুরি অবস্থা
নিউইয়র্কের পাশাপাশি প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যেও বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর মিকি শেরিল।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসা শক্তিশালী ঝড়টি বুধবার ফ্লোরিডা, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনার ওপর দিয়ে অতিক্রম করেছে। পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং দিবসে ঝড়টি ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে।
জেএফকে বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নের আশঙ্কা
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে।
থ্যাংকসগিভিং উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভ্রমণ করায় বিমানবন্দরগুলোতে যাত্রীদের চাপও বেড়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, মঙ্গলবার দেশজুড়ে বিমান চলাচলে বিলম্বের ৫০ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী ছিল প্রতিকূল আবহাওয়া। অন্যদিকে অতিরিক্ত ফ্লাইট চলাচলের কারণে ২৪ দশমিক ১ শতাংশ বিলম্ব হয়েছে। তিনি জানান, এত বিপুলসংখ্যক ফ্লাইট পরিচালনার পরও গড় বিলম্বের সময় ছিল প্রায় ৩২ দশমিক ৪ মিনিট।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডাফি লেখেন, ‘আমি বুঝতে পারছি, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদ্‌গ্রীব যাত্রীদের কাছে যেকোনো বিলম্বই বিরক্তিকর। তাঁদের অসুবিধার প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সব সময় যাত্রীদের নিরাপত্তা।’
পিছিয়ে দেওয়া হলো মেসির থ্যাংকসগিভিং প্যারেড
এদিকে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেডের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২৮ নভেম্বর) প্যারেডটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্যারেড শুরু হওয়ার কথা রয়েছে।
থ্যাংকসগিভিং উপলক্ষে প্রতিবছর নিউইয়র্কে আয়োজিত মেসির এই প্যারেড যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় উৎসব আয়োজন। বিশাল আকৃতির বেলুন, বর্ণাঢ্য সাজসজ্জা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত।
তবে এবারের ঝড়ের কারণে উৎসবের আয়োজনের পাশাপাশি ছুটির ভ্রমণেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ব | ২৬ নভেম্বর ২০২৬

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৬:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬