বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

Reporter
মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ১১:২৫:৩২ এএম

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর আল মুইজ,প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাঃ তাকিরা সুলতানা,ডি.ভি.এম(সিকৃবি),ভেটেরিনারী সার্জন।

​বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় খামারি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ | ২৬ নভেম্বর ২০২৬

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

Update Time : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬