বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে দলিল লেখক সিরাজুলের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি সহ নানা অভিযোগ, প্রতারণার মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর ২০২৬। ১২:১৭:৫৮ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সিরাজুল ইসলামের বিরুদ্ধে জমির শ্রেণি পরিবর্তন করে দলিল নিবন্ধন, জমির প্রকৃত মূল্য গোপন এবং কম মূল্য দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সিরাজুল হরিরামপুর উপজেলার বয়ড়া দাসকান্দি গ্রামের শেখ জয়নাল এর ছেলে। হরিরামপুর সাব-রেজিস্টার দলিল লেখক, সনদ নং-৫৮।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ নভেম্বর) অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে দলিল লেখক হিসেবে নাম অন্তর্ভুক্তির পর থেকেই সিরাজুল ইসলাম বিভিন্ন জমির দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম করে আসছেন। অভিযোগ রয়েছে, প্রকৃতপক্ষে বেশি মূল্যের জমিকে কম মূল্য দেখিয়ে এবং জমির শ্রেণি পরিবর্তন করে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারকে পাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় অফিস পরিচালনার পাশাপাশি জমি কেনাবেচার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার নামে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করেছেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “জমির দলিল করার জন্য তাঁর কাছে গেলে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়। পরে কাজের নামে অতিরিক্ত টাকা দাবি করা হয়। অনেক সময় টাকা দিয়েও কাক্ষিত সেবা পাওয়া যায়নি। এ ধরনের হয়রানি বন্ধ হওয়া প্রয়োজন।”

স্থানীয় গোয়ালনগর গ্রামের সেন্টু মাতব্বর বলেন, সিরাজুল মুহুরী যার দলিল লিখছেন ওখানেই টাকার পরিমাণ অর্ধেক করেছেন। যেখানে জমি মাপার জন্য গেছে সেখানেই ঝামেলা বাজাইছে। সে একজন খারাপ প্রকৃতির লোক।

এবিষয়ে স্থানীয় কাঞ্চন মাষ্টার বলেন, লেছড়াগঞ্জ বাজারে পাশাপাশি দুইটি অফিস নিয়েছে,দামী চেয়ার-টেবিল ও কয়েকটি কম্পিউটার আছে। এই অফিসে লোকজন ডেকে নিয়ে আইনজীবী না হয়েও আইনগত পরামর্শ দিয়ে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। এছাড়া বিভিন্ন মানুষের কাছ থেকে জমি খারিজের কথা বলে ১১৪০ টাকার জায়গায় ৩০/৪০ হাজার টাকা নিয়ে থাকে। উপজেলা সাব-রেজিষ্টার ও ভূমি কর্মকর্তা তার মাধ্যমে দুর্নীতি করে থাকে। ওর বাবা দিনমজুরের কাজ করতো। এখন সিরাজুল কয়েক কোটি টাকার সম্পদ করেছে। বেশি মূল্যের জমিকে কম মূল্য দেখিয়ে এবং জমির শ্রেণি পরিবর্তন করে দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করে যাচ্ছে।

স্থানীয় ভোক্তভোগী ইসমাইল হোসেন বলেন, গত ৩০ বছর পূর্বে হরিরামপুরের লেছড়াগঞ্জের নুয়াই মাঝির কাছ থেকে ২৫ শতাংস জায়গার মধ্যে থেকে ৪ শতাংস ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করি। এরপর জমিতে এক লাখ টাকার খরচ করে মাটি ভরাট করে ঘরদরজা তুলে বসবাস করতে থাকি। পরে জমিটির আমার নামে দলিল করে দিবে বলেলেও হঠাৎ তার মৃত্যু হলে আর দিতে পারেনি। পরে তার ছেলেরা দেই, দিচ্ছি বলে অনেক বছর যাবৎ ঘুরাচ্ছে। পরে সিরাজুল ইসলাম নুয়াই মাঝির ছেলেদের কাছ থেকে প্রতারনা করে ২৫ শতাংস জায়গা লিখে নেয়। সিরাজুল আমাকে বলে তুমি আমাকে তিন লাখ টাকা দাও, আমি তাদের কাছ থেকে লিখে নেওয়ার পর ওখান থেকে আমাকে ৪ শতাংম লিখে দিবে। কিন্তু লিখে নেওয়ার পর আমাকে আমার ঐ চার শতাংস লিখে দিচ্ছে না। স্থানীয় একটি সালিশে আমার কাছ থেকে নেওয়া তিন লাখ টাকা স্বীকার করে ফেরত দিতে চাচ্ছে। আমার সাথে রীতিমত প্রতারণা করেছেন। তাই আমি গত মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি।

আরেক ভুক্তভোগীর অভিযোগ, “জমি নিবন্ধনের সময় প্রকৃত তথ্য গোপন করে কাজ করার প্রস্তাব দেওয়া হতো। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হতো। আমরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই।”

স্থানীয় কয়েকজনের দাবি, দলিল লেখক হিসেবে কাজ শুরু করার পর অল্প সময়ের মধ্যে তাঁর সম্পদ ও আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তাঁর পরিবারের আর্থিক অবস্থা ও বর্তমান সম্পদের উৎস নিয়েও এলাকায় নানা প্রশ্ন রয়েছে।

হরিরামপুর উপজেলারর বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সফিকুল ইসলাম সফিক বলেন, এক কথা সিরাজুল খুবই খারাপ প্রকৃতির লোক, মানুষের সাথে প্রতারণা, জমি রেজিষ্ট্রেশনে সরকারি রাজস্ব ফাঁকি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সিরাজুল কেমন মানুষ এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করলে আমার জানামতে বেশির ভাগ মানুষ বলবে খারাপ।

এদিকে, রাজস্ব ফাঁকির অভিযোগে এর আগেও তাঁর দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, জমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজে অনিয়ম হলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। তাই দলিল লেখক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তাঁরা সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম জেলা হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অপরাধ | ১১ নভেম্বর ২০২৬

হরিরামপুরে দলিল লেখক সিরাজুলের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি সহ নানা অভিযোগ, প্রতারণার মামলায় গ্রেপ্তার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১২:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬