বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের নির্দেশ

স্টাফ রিপোর্টার: এস.এম. সজীব:
  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬। ১০:২০:৫৫ এএম

২০২৭ সালের হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় | ২৫ নভেম্বর ২০২৬

হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের নির্দেশ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের নির্দেশ

Update Time : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬