বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জ্বল হোসেন তোফাজ আর নেই
স্টাফ রিপোর্টার:
- প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর ২০২৬। ১:১৯:০৭ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ্জল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৭ নভেম্বর) ঢাকায় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে সিংগাইর উপজেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একজন রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সর্বশেষ | ৭ নভেম্বর ২০২৬
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জ্বল হোসেন তোফাজ আর নেই
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :



















