মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিবালয় উপজেলা
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ১০:৫৭:১৭ এএম
মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মানিকগঞ্জ পৌরসভাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে শিবালয় উপজেলা। দুটি গোল করেন বিদেশি খেলোয়াড় স্যামুয়েল।
প্রথমার্ধে কোনো দলই জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় শিবালয় উপজেলা।
প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা, তবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পর গুছিয়ে উঠে পরপর দুটি গোল আদায় করে নেয় শিবালয় উপজেলা, যা শেষ পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার জন্য আর ফেরানো সম্ভব হয়নি।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল শিবালয় উপজেলা। যেখানে তারা দ্বিতীয় সেমিফাইনালে মানিকগঞ্জ সদর উপজেলা এবং সিঙ্গাইর উপজেলার মধ্যকার জয়ী দলের বিরুদ্ধে লড়বে।
সর্বশেষ | ২৬ নভেম্বর ২০২৬
মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিবালয় উপজেলা





















