বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৮:৫৪:১১ এএম

রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ অনিবার্য।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও শীর্ষ তেল নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ইউক্রেন ট্রাম্পের পরামর্শ উপেক্ষা করছে।

পুতিন বলেন, ‘এ বিষয়ে আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য হয়ে পড়েছে।’ একই সঙ্গে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জন্য ইউক্রেন দায়ী। শনিবার ‘স্পার্টা ২’ নামের জাহাজটিতে ওই হামলা হয়। এতে একজন ক্রু সদস্য আহত হন। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, জাহাজটি অস্ত্র বহন করছিল। এ কারণে এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু ছিল।

২০২২ সাল থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান। এরপর ইউক্রেনের হামলা কিছুটা কমলেও অক্টোবরের শেষ দিকে তা আবার বেড়ে যায়।

রয়টার্সের বরাত দিয়ে শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে। স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ধারাবাহিক হামলার পর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেল খুচরা বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুতিন বলেছেন, রাশিয়ার জ্বালানি বাজারের পরিস্থিতি এখনো কঠিন। তবে অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর পেট্রোলের দাম স্থিতিশীল হয়েছে।

এদিকে মঙ্গলবার পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দেশটির দাবি, রাশিয়ার একটি নজরদারি ড্রোন কিছু সময়ের জন্য পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল। কিয়েভ থেকে আল জাজিরার সাংবাদিক আবদেল আজিজ মুজাহিদ বলেছেন, এ ঘটনা সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিতে পারে।

সোমবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া তাদের স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেয়। এর জবাবে মস্কো দেশটির বিরুদ্ধে একাধিক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তোলে। এসব কর্মকাণ্ডকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি বলে উল্লেখ করে রাশিয়া।

এ ছাড়া ওয়ারশ জানিয়েছে, শুক্রবার পোল্যান্ডে রাশিয়ার তিনটি খ-১০১ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে।

রোববার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌ-করভেট ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ত্রিপোলিভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ ঘটনার সমালোচনা করেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ড্রোন হামলাটি ছিল আত্মরক্ষার বৈধ পদক্ষেপ।

অন্যদিকে, মঙ্গলবার যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে বস্তুগত সহায়তা দেওয়া ব্রিটিশ কোম্পানিগুলোর ওপর রাশিয়া অন্তর্ঘাতমূলক হামলা চালাতে পারে।

বিশ্ব | ২৬ নভেম্বর ২০২৬

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন

Update Time : ০৮:৫৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬