বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ককরোচ’ আন্দোলনের নেতা দাসকে পাসপোর্ট ব্যবহার না করতে বলল ভারত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৭:১৯:৪১ এএম

যুক্তরাজ্যে গিয়ে অক্সফোর্ড ইউনিয়নসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল ভারতের ‘ককরোচ’ আন্দোলনের নেতা সৌরভ দাসের। কিন্তু লন্ডনগামী ফ্লাইটে ওঠার আগে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেন অভিবাসন কর্মকর্তারা। তাঁর পাসপোর্টে জন্মস্থান-সংক্রান্ত তথ্যের অসংগতি থাকায় সেটি ব্যবহার না করতে বলা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সৌরভ দাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জন্মস্থান-সংক্রান্ত তথ্যের বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব জমা না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

জয়সওয়াল বলেন, পাসপোর্টের আবেদনে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। কোনো পর্যায়ে তথ্যের অসংগতি বা তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেলে আবেদনকারীকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিয়ে নোটিশ দেওয়া হয়।

এর আগে সৌরভ দাস অভিযোগ করেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) লন্ডনগামী ফ্লাইটে ওঠার আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। স্থানীয় সময় রাত ১টার দিকে তাঁর ফ্লাইট ছাড়ার কথা ছিল। অভিবাসন কর্মকর্তারা তাঁকে জানান, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ বা বিশেষ নজরদারিতে রয়েছে। তবে কেন এমন করা হয়েছে, তা তাঁকে স্পষ্ট করে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

দাসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভিন্নমত দমন এবং তরুণদের কণ্ঠরোধ করতে তাঁর বিদেশযাত্রা আটকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, অক্সফোর্ড ইউনিয়নসহ ক্যামব্রিজ ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ‘ককরোচ’ আন্দোলন নিয়ে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। এসব আয়োজনের জন্য ভারতীয় শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন সৌরভ দাস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আবেদনের শুনানির কথা রয়েছে। দাসের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরে তাঁকে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ বা লুক আউট সার্কুলার দেখানো হয়নি।

সৌরভ দাস ‘ককরোচ জনতা পার্টি’ (তেলাপোকা জনতা পার্টি) বা সিজেপির নেতা। চলতি বছরের শুরুতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দলটির সমর্থকদের কয়েক সপ্তাহের অবস্থান কর্মসূচি ভারতে আলোচনায় আসে। দলটির দাবি, ওই আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

গত ১৩ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে ব্যারিকেড টপকে প্রবেশ করা ১৪ জনের মধ্যে ছিলেন দাস। এর আগের দিন জন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তাঁকে কয়েক দিন আটক রাখা হয়। পরে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণ সমর্থকদের সংগঠিত করেন তিনি। সমালোচকদের অভিযোগ, ভোটার তালিকার এসব পরিবর্তনে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পেতে পারে।

এদিকে ককরোচ জনতা পার্টির আরেক নেতা রত্না সিং জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিয়ন তাঁকেও সৌরভ দাসের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিল। তবে কয়েক দিন আগে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। দাসকে বিমানে উঠতে না দেওয়ার ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতা ও তরুণদের কণ্ঠস্বরের পরিসর নিয়ে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি। তথ্যসূত্র: বিবিসি, ডন

বিশ্ব | ২৬ নভেম্বর ২০২৬

‘ককরোচ’ আন্দোলনের নেতা দাসকে পাসপোর্ট ব্যবহার না করতে বলল ভারত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

‘ককরোচ’ আন্দোলনের নেতা দাসকে পাসপোর্ট ব্যবহার না করতে বলল ভারত

Update Time : ০৭:১৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬