বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর নিয়ে ভাবি না: বেলিংহ্যাম

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ১০:৫০:৫৪ এএম

এবারের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত সেরা দশ জনের একজন হতে পারেনি জুড বেলিংহ্যাম। শেষ পর্যন্ত সেরার এই পুরস্কার উঠে তারই সতীর্থ হ্যারি কেইনের হাতে। এই নিয়ে কোন আক্ষেপ নেই বেলিংহ্যামের।

বরং ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই বড় এমন বিশ্বাস রিয়াল তারকার। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা কিংবা ব্যক্তিগত স্বীকৃতি নিয়ে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন বেলিংহ্যাম। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জেতা, বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার ট্রফি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গেল ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ৪৫ মিনিটের মধ্যে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন বেলিংহ্যাম। দুর্দান্ত পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় আসে তার ব্যক্তিগত অর্জন ও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা। তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে কোনো ধরনের আগ্রহ দেখাননি ২৩ বছর বয়সী এই তারকা।ব্যালন ডি’অর প্রসঙ্গে বেলিংহ্যাম বলেন, ‘সত্যি বলতে, ব্যালন ডি’অর নিয়ে আমি ভাবি না। দলের হয়ে অনেক শিরোপা জিততে চাই। চ্যাম্পিয়নস লিগ ও লিগ শিরোপা জেতাই আমার লক্ষ্য।’

সাংবাদিকদের ভোটে নির্ধারিত এই ব্যক্তিগত পুরস্কার নিয়ে সংবাদমাধ্যমের আগ্রহকেও স্বাভাবিকভাবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘ব্যালন ডি’অর এমন একটি বিষয়, যেটি নিয়ে আপনারা সাংবাদিকেরা ভোট দেন এবং কিছুটা উত্তেজনা তৈরি করেন। তবে আমার কাছে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ।’

পিএসভির বিপক্ষে নিজের গোল নিয়েও কথা বলেছেন বেলিংহ্যাম। গোলের সুযোগটি যেভাবে তৈরি হয়েছিল, তা নিয়ে কিছুটা বিস্মিত হলেও দলের জয়ে অবদান রাখতে পেরে সন্তুষ্ট তিনি। তবে নিজের সাম্প্রতিক ফর্মকে ক্যারিয়ারের সেরা সময় হিসেবে বিবেচনা করতে নারাজ এই ইংলিশ ফুটবলার। বরং প্রতিটি ম্যাচকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি।

বেলিংহ্যাম বলেন, ‘আপনি কেবল আপনার পরবর্তী ম্যাচের পারফরম্যান্স দিয়েই মূল্যায়িত হন। আগের ম্যাচে কী করেছেন, সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’

রিয়াল মাদ্রিদের মানসিকতার প্রশংসাও করেছেন এই মিডফিল্ডার। তার মতে, কঠিন পরিস্থিতিতেও নিজেদের পারফরম্যান্সের মাত্রা বাড়িয়ে দেওয়ার সক্ষমতাই সফল দলগুলোর সঙ্গে অন্যদের পার্থক্য গড়ে দেয়।

স্পেনে নিজের মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদে কাটানো সময় তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।

এদিকে নিজের আইডল ফুটবলার হিসেবে সাবেক রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদানের নাম উল্লেখ করেছেন বেলিংহ্যাম। জিদানের সঙ্গে নিজের তুলনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, জিদান আমার চেয়ে অনেক ভালো। তিনি অনেক বেশি নান্দনিক এবং তিনিই আমার আইডল।

খেলা | ২৬ নভেম্বর ২০২৬

ব্যালন ডি’অর নিয়ে ভাবি না: বেলিংহ্যাম

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ব্যালন ডি’অর নিয়ে ভাবি না: বেলিংহ্যাম

Update Time : ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬