রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতার পক্ষে জেলা হকার্স সমিতির ব্যাপক ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬। ১১:০৮:৫১ এএম

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছে মানিকগঞ্জ জেলা হকার্স সমিতি। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শহরের বাসস্ট্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগে জেলা হকার্স সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা হকার্স সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “আফরোজা খানম রিতা সবসময় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের পাশে ছিলেন। হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসন—এই নীতিতে তিনি বিশ্বাস করেন। আমরা মনে করি, তিনি সংসদে গেলে হকার ও খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবেন।”
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হকাররা নানা সমস্যায় জর্জরিত। ২০০৭ সালে হকার্সদের পুনর্বাসনের জন্য তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান ১৯৫০০ টাকা করে নিয়ে ২২৯ টিনসেড দোকান নির্মান করে বরাদ্দ দেন। পরে মানিকগঞ্জ পৌরসভাকে পরিচালনা দায়িত্ব দেন এবং ২০০ টাকা করে ভাড়া নির্ধারণ করে পৌরসভা দেওয়ার জন্য বলা হয়। কয়েক বছর ভালোভাবে চলার পর ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার দোকানঘর ভেঙে দেয়া হয়। এরপর থেকে খুব কষ্টে জীবন যাপন করে আসছি। একটি জনবান্ধব সরকার ও সংসদ সদস্যই পারে এসব সমস্যার স্থায়ী সমাধান দিতে। সে কারণেই জেলা হকার্স সমিতি ঐক্যবদ্ধভাবে আফরোজা খানম রিতার পক্ষে মাঠে নেমেছে।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা হকার্স সমিতির নেতা আশোক আলী, জুলহাস উদ্দিন, বিমল সাহা সহ অনেকে।
গণসংযোগ চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আগাম ভোটের আশ্বাস দেন।

রাজনীতি | ৮ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতার পক্ষে জেলা হকার্স সমিতির ব্যাপক ভোট প্রার্থনা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬