রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক, বিক্রি ১২০০’র বেশি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬। ৪:২৬:৩০ এএম

ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম কেনা ও জমাদানের শেষ দিনেও নয়াপল্টন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গত তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে।

গতকাল রোববার শেষ সময়সীমা থাকলেও এ সময়ে ৯ শতাধিক ফরম জমা পড়েছে। আজ সোমবারও জমা নেওয়ার কথা রয়েছে। নয়াপল্টনে বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত শুক্র, শনি ও রোববার এক হাজার ২০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ফরম পূরণ করে জমা দিয়েছেন অন্তত ৯ শতাধিক নারী নেত্রী। গতকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা থাকলেও এদিন রাত ৯টা পর্যন্ত জমা নেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফরম জমা দেননি। তাই দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করবেন পালামেন্টারি বোর্ডের সদস্যরা। পরে সংক্ষিপ্ত তালিকা করে এলাকার উন্নয়ন কর্মপরিকল্পনা ও সাক্ষাৎকার নেবেন বোর্ডের সদস্যরা। বিএনপি ৩৬টি সংরক্ষিত আসন পেলেও শতাধিক নারী নেত্রীকে পর্যালোচনায় রাখা হতে পারে। এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে পালামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের।

সূত্র আরো জানায়, বিভাগ অনুযায়ী ভাগ করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাছাই করা হবে। সংসদ নির্বাচনে যেসব জেলায় বিএনপির প্রার্থীরা বেশি পরাজিত হয়েছেন, সেসব জেলাকে নারী প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

রোববার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে গিয়ে দেখা যায়, মনোনয়ন ফরম কেনা ও জমাদান ঘিরে উৎসমুখর ও কর্মচঞ্চল কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি তাদের শত শত কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। সামনের সড়কজুড়ে নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। কোথাও ছোট ছোট জটলা। কেউ কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, কেউবা আলোচনা করে ফরম পূরণ করছেন। অনেক প্রার্থীকে তাদের সমর্থকদের নিয়ে মিছিলসহকারে কার্যালয়ে আসতে দেখা যায়।

জানা গেছে, সংগীতশিল্পীদের মধ্যে বিএনপির সংরক্ষিত আসনে ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন- বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী।

রাজনীতি | ১৩ এপ্রিল ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক, বিক্রি ১২০০’র বেশি

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬