বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬। ৭:০৫:২৪ এএম

জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালে ফিলিস্তিনি জাতিসংঘের ত্রাণকর্মীদের বরখাস্ত করার পেছনে ব্যবহৃত প্রমাণের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, এই সিদ্ধান্তটি ‘পুরোপুরি’ ইসরায়েলি সরকারের অপ্রমাণিত দাবির ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল, যা গাজায় মানবিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

‘দ্য গার্ডিয়ান’-এর হাতে আসা এই রায়ে, গাজায় কর্মরত প্রধান মানবিক সংস্থা ‘ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’ (আনরোয়া) -এর কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় জড়িত থাকার বিষয়ে ইসরায়েলের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

২০২৪ সালের জানুয়ারি মাসে ‘সংস্থার স্বার্থে’ নয়জন কর্মীর চুক্তি বাতিল করা হয়। বরখাস্তের চিঠিতে তাদের জানানো হয়েছিল, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘অত্যন্ত গুরুতর ও বিশ্বাসযোগ্য।’ জাতিসংঘের একটি তদন্তে তারা ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকতে পারেন বলে ইঙ্গিত পাওয়ার পর এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

আনরোয়া-এর তৎকালীন কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্ভবত ইসরায়েল ও তার মিত্রদের সন্তুষ্ট করার মাধ্যমেই গাজায় মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে—এমন প্রত্যাশা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সমালোচকরা সে সময় সতর্ক করেছিলেন, প্রমাণের পরিবর্তে কেবল অভিযোগের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে এবং উল্টো ফল বয়ে এনেছে—অর্থাৎ, এটি ভিত্তিহীন অভিযোগগুলোকে বিশ্বাসযোগ্যতা দিয়েছে।

এই কর্মী ছাঁটাইয়ের ঘটনা বাইডেন প্রশাসনকে অর্থায়ন স্থগিত করার নির্দেশ দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। অন্যান্য দাতারাও সাময়িকভাবে একই পথ অনুসরণ করায় সংস্থাটি ৪৫০ মিলিয়ন ডলার (৩৪০ মিলিয়ন পাউন্ড) অর্থ সংকটের মুখে পড়ে।

আনরওয়া-এর সাবেক মুখপাত্র ক্রিস গানেস বলেন, “আমি সবসময়ই প্রকাশ্যে বলে এসেছি যে, আনরওয়ার বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগগুলো ছিল সব মিথ্যার সেরা মিথ্যা। কোনো প্রমাণ ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করার ফলে সাংবাদিকদের কাছে তাদের দোষী হিসেবে প্রতিষ্ঠিত করার একটি অন্যায্য বার্তা পৌঁছেছে। এর ফলে ১৬টি প্রধান দাতা সংস্থা আনরওয়া থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সংস্থাটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট তৈরি হয়, যা থেকে হয়তো তারা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।”

আনরওয়ার বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল, যা আবু আওয়াদ নামের এক বরখাস্ত কর্মীর পক্ষে রায় দিয়েছে, তারা ইসরায়েলের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। ট্রাইব্যুনালের মতে, এসব অভিযোগের ‘প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা অত্যন্ত সীমিত।’

ট্রাইব্যুনাল আরো দেখেছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগে ইসরায়েল যে ১৯ জন কর্মীর নাম উল্লেখ করেছিল, জাতিসংঘের অভ্যন্তরীণ তদন্ত দল তাদের কাউকেই জিজ্ঞাসাবাদ করেনি—যার কারণ হিসেবে ‘নিরাপত্তা ও সুরক্ষাজনিত’ উদ্বেগের কথা বলা হয়েছে।

ট্রাইব্যুনাল জানায়, “আবেদনকারী এবং অন্যান্য কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্ভবত পুরোপুরি ইসরায়েলের কাছে থাকা তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।”

ইসরায়েল যে মোবাইল কথোপকথন ও বার্তাগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করেছিল, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছে। তারা উল্লেখ করেছে যে, একটি ক্ষেত্রে ভুল পরিচয়ের ঘটনা ঘটেছিল, যা ক্লোন করা সিম কার্ডের কারণে হয়েছে—গাজায় এটি একটি সাধারণ ঘটনা।

ট্রাইব্যুনাল আরো জানায়, ইসরায়েলের করা কণ্ঠস্বর শনাক্তকরণের দাবিগুলো সন্দেহজনক। এছাড়া, জাতিসংঘের তদন্তকারীরা কথোপকথনের যেসব প্রতিলিপি পেয়েছেন, তা থেকে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা বা ৭ অক্টোবরের হামলার সঙ্গে কোনো যোগসূত্র থাকার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আওয়াদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি হামাসের সামরিক শাখা ‘আল-কাসাম ব্রিগেড’-এর একজন ‘প্লাটুন কমান্ডার’ ছিলেন—তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ৭ অক্টোবরের হামলায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এমন কোনো অভিযোগ ছিল না; বরং ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, তিনি সেই সময় নিয়মিত রুটিন অনুযায়ী আনরওয়ার কর্মীদের বহনকারী বাসে ছিলেন।

বিশ্ব | ২৬ নভেম্বর ২০২৬

ইসরায়েলের অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬