সাভারে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
- প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬। ৫:২০:০৫ এএম
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিকদের।
গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও বন্ধ রয়েছে ২৩টি পোশাক কারখানা। এর মধ্যে, ২১টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকালের শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে বলে আশা করি। পরিস্থিতি কেমন থাকবে, তা নির্ভর করবে শ্রমিকরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর।
সর্বশেষ | ২২ নভেম্বর ২০২৬
সাভারে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা




















