মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র রাজনীতি থেকে জনসেবা: খলসী ইউনিয়নে আস্থার প্রতীক হয়ে উঠছেন জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬। ৩:৩৮:২৯ এএম

তৃণমূল থেকে উঠে আসা একজন দক্ষ সংগঠক হিসেবে খলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রয়েছেন মোঃ জাকির হোসেন। রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার এবং আইনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

২০০০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি জাকির হোসেনের। দীর্ঘ ২৬ বছরের এই পথচলায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।২০০১ সালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রথম পদ লাভ। ২০০৬ সালে মানিকগঞ্জ জেলা ছাত্ররাজনীতিতে পদার্পণ এবং  পরবর্তীতে  জেলা ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন।

জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক হিসেবে তিন বছর সফলতার সাথে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাকির হোসেন বলেন, “আমি শাসক নই, সেবক হতে রাজনীতিতে এসেছি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আইনি জ্ঞানকে কাজে লাগিয়ে আমি একটি আধুনিক ও ডিজিটাল খলসী ইউনিয়ন গড়তে চাই।”

এলাকার সাধারণ ভোটারদের মতে, রাজপথের পরীক্ষিত সৈনিক এবং উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে জাকির হোসেন খলসী ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন আনতে সক্ষম হবেন।

রাজনীতি | ২১ এপ্রিল ২০২৬

ছাত্র রাজনীতি থেকে জনসেবা: খলসী ইউনিয়নে আস্থার প্রতীক হয়ে উঠছেন জাকির হোসেন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬