প্রাক্তন শিক্ষক চাঁদ মিয়ার ইন্তেকাল, আজ জয়নগরে জানাজা
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬। ৬:২৮:৪৪ এএম
মানিকগঞ্জের জয়নগর নিবাসী ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ চাঁদ মিয়া আর নেই।
তিনি আজ সকাল ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম চাঁদ মিয়া মুন্নু সিটি দপ্তরের কর্মকর্তা রেজাউল করিম রেজার পিতা। এলাকায় একজন সৎ, নিরহংকারী ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর জয়নগর স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চাঁদ মিয়ার মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সারাদেশ | ২১ এপ্রিল ২০২৬
প্রাক্তন শিক্ষক চাঁদ মিয়ার ইন্তেকাল, আজ জয়নগরে জানাজা























