মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬। ১২:৩৩:০৫ পিএম

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে সদর উপজেলার খাগড়াকরি গ্রামের মেসার্স মালেক ব্রিক্স এবং সাটুরিয়ার কান্দাপাড়া এলাকার মেসার্স খান ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও কৃষিজমির ক্ষতি বাড়ছে। অভিযান পরিচালনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, দুইটি ইটভাটারই বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছিল না। পাশাপাশি এগুলো বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে স্থাপিত হওয়ায় আইন লঙ্ঘন হয়েছে। তিনি আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ | ২০ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১২:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬