শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনামূল্যে আল কোরআন পেল ৩০ জন কোমলমতি শিশু শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার:
- প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬। ৬:২৪:২৭ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে প্রথম শ্রেণির পড়ুয়া ৩০জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে পেল পবিত্র আন কুরআন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার বায়রা ইউনিয়নে গাবতলা গ্রামে ওয়াজ ও দোয়ার মাহফিলে আব্দুল্লাহ বিন মাউসুদ (রা) আয়োজনে ও এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী ৩০ জনকে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়। মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা মোহাম্মদপুরের ঢাকা মোহাম্মদপুরের জামিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিফজুর রহমান প্রথম শ্রেনির শিশুদের হাতে কুরআন তুলে দেন। বিকেল ৩টা হতে সন্ধ্যা ৫ পর্যন্ত নবী রাসুল ও ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
এ ব্যাপার মাদ্রাসায় সভাপতি নিয়াজ মো:খান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জমির জানান, কোমলমতি শিশুদের ইসলাম ও কোরবানি শিক্ষায় শিক্ষিত কড়াই আমাদের উদ্দেশ্য।
ধর্ম | ২৭ নভেম্বর ২০২৬
বিনামূল্যে আল কোরআন পেল ৩০ জন কোমলমতি শিশু শিক্ষার্থী
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :



















