শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বায়তুল আমান জামে মসজিদের নামে চাঁদা আদায়ের অভিযোগ,জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬। ৬:১৬:৫৯ পিএম

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বায়তুল আমান জামে মসজিদের নামে হকার মার্কেটের ছিন্নমুল দোকানদারদের কাছ থেকে প্রতিদিন ৩০ থেকে ৯০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির লোকজনের বিরুদ্ধে। কোনো রসিদ ছাড়াই এ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

তাদের দাবি, প্রতিমাসে এই মার্কেট থেকে লক্ষাধিক টাকা আদায় করা হলেও এর কোনো স্বচ্ছ হিসাব নেই। এ ঘটনায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী দোকানদাররা। এর মধ্যে ৪টি দোকান থেকে ২৫ হাজার একশত টাকা আদায় করা হয় বলে জানা গেছে।এর মধ্যে আজমত আলী দশ হাজার পাচঁশত টাকা, মসজিদের মোয়াজ্জেম ছয় হাজার টাকা, আশরাফুল চার হাজার ছয়শত টাকা ও জুলহাসের দোকান থেকে ৪ হাজার টাকা আদায় করা হচ্ছে।

দোকানদারদের অভিযোগ, বর্তমানে বাজারে বেচাকেনা খুবই মন্দা। ব্যবসায়িক আয় কমে যাওয়ায় দোকান পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে প্রতিদিন নির্ধারিত হারে টাকা দিতে হচ্ছে মসজিদের নামে। এতে বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

হকার মার্কেটের দোকানদার ফরিদ হোসেন বলেন, এ মার্কেটে ১২০টি দোকান রয়েছে। পান-বিড়ি ও সিগারেটের দোকান থেকে প্রতিদিন ৩০ টাকা এবং হোটেলসহ অন্যান্য দোকান থেকে ৯০ টাকা করে আদায় করা হয়। মসজিদ কমিটির লোকজন এ টাকা নিলেও কোনো রসিদ দেওয়া হয় না। রসিদ ছাড়া টাকা আদায় করা চাঁদাবাজির শামিল।

তিনি আরও বলেন, ২০১৮ সালে তৎকালীন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম পরিবহন খাত থেকে টাকা সংগ্রহ করে মসজিদটি নির্মাণ করেন। এরপর থেকেই হকার মার্কেটের দোকানগুলো থেকে টাকা আদায় শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এখানে অনেক প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষ ছোট ছোট দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। মসজিদের উন্নয়নের জন্য অর্থ নেওয়ার প্রয়োজন হলে তা নির্দিষ্ট সীমার মধ্যে এবং যথাযথ রসিদের মাধ্যমে আদায়ের দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে মসজিদ কমিটির সদস্য আজমত আলী বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন বাবদ মাসে ৪৯ হাজার টাকা দিতে হয়। এ ছাড়া মসজিদের টয়লেট পরিষ্কারসহ বিভিন্ন খরচ রয়েছে। দোকানদারদের কাছ থেকে টাকা সংগ্রহ করেই এসব ব্যয় মেটানো হয়। প্রতিমাসে লক্ষাধিক টাকা উত্তোলনের বিষয়ে তিনি জানেন না। তবে এত টাকা আদায় করা হয় না। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।

অন্যদিকে,মসজিদ কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন বলেন, প্রতিমাসে কত টাকা আদায় করা হয়, তা তাঁর জানা নেই। তবে রসিদ ছাড়া কোনো টাকা নেওয়া ঠিক নয়। আগামীতে রসিদ ছাড়া টাকা আদায় করা হবে না। এ বিষয়ে মসজিদের সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, মসজিদের ব্যয় নির্বাহের জন্য অনুদান সংগ্রহ করা হলে তা হতে হবে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক। জোরপূর্বক বা রসিদ ছাড়া টাকা আদায় বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ চান তারা।

অপরাধ | ২৭ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে বায়তুল আমান জামে মসজিদের নামে চাঁদা আদায়ের অভিযোগ,জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬