বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে বিএনপির নিরুষ্কুশ বিজয় উপলক্ষে মানিকগঞ্জে ড্যাব কর্তৃক শোকরানা দোয়া ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ৭:৪০:৩৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরুষ্কুশ বিজয় উপলক্ষে শোকরানা দোয়া এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা আধুনিক হাসপাতালের কনফারেন্স রুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাধরণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল। এসময় অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন, ড্যাবের সাবেক সভাপতি ডা. কেএম তারেক, সোসাইটি অব সার্জন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা.আরিফুর রহমান, ড্যাবের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, ডা.শাহরিয়ার মাহমুদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম তৌহিদুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ,সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন,মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন সহ জেলার চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বলেন, জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী বলেন, এই বিজয় দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয়। আমরা আশা করি, নতুন সরকারের এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির কান্ডারি আফরোজা খানম রিতার হাত ধরে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার ও সেবার মান আরও উন্নত হবে।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা সহ সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

স্বাস্থ্য | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচনে বিএনপির নিরুষ্কুশ বিজয় উপলক্ষে মানিকগঞ্জে ড্যাব কর্তৃক শোকরানা দোয়া ও মতবিনিময় সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬