মায়ের জন্য ভোট চাইলেন দুই ছেলে
মানিকগঞ্জের পশ্চিম সেওতায় আফরোজা খানম রিতার নির্বাচনী সভা
- প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৫৪:১০ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ভোট প্রার্থনা করেছেন তার দুই ছেলে। মায়ের সততা, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের পশ্চিম সেওতা জামে মসজিদের সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় তারা বলেন, আফরোজা খানম রিতা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি নির্যাতিত মানুষের কণ্ঠস্বর ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। মানিকগঞ্জ-৩ আসনের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন।
বক্তারা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে আসা এই নেত্রীকে সংসদে পাঠাতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের রায়ে বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুররহমান প্রিন্স ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আওলাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনবড় ছেলে রাশীদ মাইমুনুল ইসলাম ও মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল কামরুল হক, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, মসজিদ কমিটির সভাপতি আব্দুস সত্তার, সাধারণ সম্পাদক আজমত আলী হাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম,গিুডলাক সিএনজির স্বত্তাধিকারী সিরাজ উদ্দিন, সিরাজ মাতাম্বর, স্থানীয় সাবেক কাউন্সিল খৈমুদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ মাষ্টার, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন সহ অনেকে।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয়।
রাজনীতি | ৩ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জের পশ্চিম সেওতায় আফরোজা খানম রিতার নির্বাচনী সভা

























