বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে মানিকগঞ্জে ছাত্রদল নেতা সজিবের নেতৃত্বে দেড় হাজার মোটরসাইকেলের শোডাউনের প্রস্তুতি

নুসরাত জাহান, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। ৪:৪৮:৫১ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার দিকনির্দেশনায় মানিকগঞ্জে ছাত্রদলের দেড় হাজার মোটরসাইকেলের শোডাউনের প্রস্তুুত্তি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  সিরাজুর রহমান খান সজিবের নেতৃত্বে রাজপথে নামছে ছাত্রদল, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহতের ঘোষণা।

ছাত্রদল সূত্রে জানা গেছে,  ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জে বড় ধরনের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে জেলা ছাত্রদল।  আগামী ১৮ নভেম্বর (বুধবার) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মানিকগঞ্জ মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে এক হাজার থেকে দেড় হাজার মোটরসাইকেল অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের দেওয়া কর্মসূচি অনুযায়ী, মডেল হাইস্কুল থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বেউথা গিয়ে ইউটার্ন নেবে। এরপর খালপাড় হয়ে বাসস্ট্যান্ড, সেখান থেকে তরা, গুলড়া হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরবে। পরে থানার সামনে দিয়ে টাউন এলাকা অতিক্রম করে খালপাড়ের রফিক চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব বলেন, আওয়ামী লীগের লকডাউনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা তা কঠোর হাতে প্রতিহত করবে। জনগণের জানমাল ও স্বাভাবিক চলাচল স্বাভাবিক রাখতে ছাত্রদল রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, লকডাউনের নামে জনজীবনে আতঙ্ক সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের অবস্থান জানান দেবেন।

রাজনীতি | ১৭ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে মানিকগঞ্জে ছাত্রদল নেতা সজিবের নেতৃত্বে দেড় হাজার মোটরসাইকেলের শোডাউনের প্রস্তুতি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬