নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে মানিকগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিবের নেতৃত্বে প্রায় ১৫ শ মোটরসাইকেল নিয়ে শোডাউন
- প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬। ১:১০:০৫ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট মানিকগঞ্জে ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবের নেতৃত্বে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহতের ঘোষণা।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জে বড় ধরনের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে মানিকগঞ্জ মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
মডেল হাইস্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বেউথা গিয়ে ইউটার্ন নিয়ে খালপাড় হয়ে বাসস্ট্যান্ড, সেখান থেকে তরা, গলড়া হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরে। পরে থানার সামনে দিয়ে টাউন এলাকা অতিক্রম করে খালপাড়ের রফিক চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব বলেন, আওয়ামী লীগের লকডাউনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা তা কঠোর হাতে প্রতিহত করবে। জনগণের জানমাল ও স্বাভাবিক চলাচল স্বাভাবিক রাখতে ছাত্রদল রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, লকডাউনের নামে জনজীবনে আতঙ্ক সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের অবস্থান জানান দেন।
এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এর নেতৃত্বে পৃথকভাবে এই একই কর্মসূচী পালন করেন তারা।
অপরদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে বিকাল ৫ টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের নেতুত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে।
রাজনীতি | ১৮ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে মানিকগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিবের নেতৃত্বে প্রায় ১৫ শ মোটরসাইকেল নিয়ে শোডাউন




















