আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬। ৪:০৫:১৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের স্থানীয় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (বিজয় মেলা) প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো.আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, মো. মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, মাসুদ পারভেজ ও মাহাবুবুল আলম উজ্জ্বল, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জি এস জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ রকিবুর রহমান (রাকিব), সিনিঃ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সাইদুর, যুবদল নেতা মো. ফজলুল করিম শামীম, রাশেদুল ইসলাম সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন এবং বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
রাজনীতি | ২২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ




















