বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬। ১২:৫৯:৫২ পিএম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার দাশড়া এলাকার চান মিয়া লেন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকার গাজী তাসফিকুল হুদা ওরফে আবীর (৩৮) এবং দাশড়া বাজার টিনপট্টি এলাকার সেতু তালুকদার (৩৯)।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দাশড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নাঈমুর রহমান দুর্জয়ের বিল্ডিং বাড়ির দক্ষিণ পাশে কাঁচা গলি রাস্তা থেকে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গাজী তাসফিকুল হুদা ওরফে আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরাধ | ২৩ জুন ২০২৬

মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১২:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬