বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌর নির্বাচনে সরব তিন হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই ২০২৬। ১০:৪৪:০০ এএম

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন হেভিওয়েট নেতা উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে সরব রয়েছেন। সভা-সমাবেশ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে তারা নিজেদের ভাবনা তুলে ধরার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে জোর প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আলোচনায় থাকা তিন মনোনয়নপ্রত্যাশী হলেন— পৌর বিএনপির সাবেক সভাপতি সদ্য প্রয়াত নাসির উদ্দিন আহমেদ জাদুর সহধর্মিণী ও জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিতা ইয়াসমিন নাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।
তিন প্রার্থীই পৌরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। তাদের মতে, শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিশুদ্ধ পানির সংকট, গ্যাসের অভাব, পরিকল্পিত পার্কিং ব্যবস্থার অনুপস্থিতি, বিনোদন কেন্দ্র ও পর্যাপ্ত খেলার মাঠের অভাব, মাদকের বিস্তার, নাগরিক সেবা পেতে হয়রানি, যানজট, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং দূষিত খালসহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে। এসব সমস্যার জন্য তারা আগের মেয়রদের ব্যর্থতাকেই দায়ী করছেন।
জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিতা ইয়াসমিন নাহার বলেন, “মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। বিশুদ্ধ পানি, উন্নত সড়ক, জলাবদ্ধতা নিরসন, নারীবান্ধব নাগরিক সেবা এবং দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন নিশ্চিত করতে কাজ করব। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ নির্বাচিত করলে পৌরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, “পৌরবাসী দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় ভুগছেন। পরিকল্পিত উন্নয়ন, যানজট নিরসন, খাল পুনরুদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা সহজ করতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব।”
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও স্মার্ট পৌরসভা গড়ে তুলতে চাই। যুবসমাজের জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের পরিবেশ, ডিজিটাল নাগরিক সেবা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার।”
এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, যে-ই মেয়র নির্বাচিত হন না কেন, তিনি যেন দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য মানিকগঞ্জ পৌরসভা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখেন।

রাজনীতি | ৪ জুলাই ২০২৬

মানিকগঞ্জ পৌর নির্বাচনে সরব তিন হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬