বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদ্য সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ৪:১০:৪৯ এএম

সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি যে, তিনি তার যে পদত্যাগপত্র সেখানে যে ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই সাহাবউদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, এই সাহাবুদ্দিনের মতো একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট। সে যদি বিচারের আওতায় না আসে তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।

রাজনীতি | ২৫ জুলাই ২০২৬

সদ্য সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সদ্য সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির

Update Time : ০৪:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬