বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বাঁচাতে সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল অসম্ভব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬। ৮:৫৭:৫৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মাদকবিরোধী কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি কার্যকর সামাজিক আন্দোলনে পরিণত করা। কারণ এ ছাড়া এটি প্রতিরোধের দ্বিতীয় কোনো পথ নেই। শুধু আইন বা শাস্তির ভয় দেখিয়ে মাদক সম্পূর্ণ নির্মূল করা অসম্ভব।

মাদক প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা চাই, সবাই এই বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার সচেতন করতে হবে যে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে।

মাদকের সামাজিক পরিণতি তুলে ধরে তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে পারলেই তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে। আর তবেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

জাতীয় | ২৮ জুলাই ২০২৬

তরুণদের বাঁচাতে সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল অসম্ভব: মির্জা ফখরুল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬