সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষে বিজিবি সদস্য আহত গাজীপুরে নতুন করে ১৫০ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর ২০২৬। ১০:১৬:০১ এএম

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে নতুন করে আরও ১৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রবিবার (১ নভেম্বর) ১০০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হলো। এদিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটির ঘোষণা দেয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জাতীয় | ২ নভেম্বর ২০২৬

সংঘর্ষে বিজিবি সদস্য আহত গাজীপুরে নতুন করে ১৫০ কারখানায় ছুটি ঘোষণা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সংঘর্ষে বিজিবি সদস্য আহত গাজীপুরে নতুন করে ১৫০ কারখানায় ছুটি ঘোষণা

Update Time : ১০:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬