রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক

ডিউটি ফাঁকি দিয়ে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়াই সিজারিয়ান অপারেশন করেন মানিকগঞ্জেরে আলোচিত ডা.এমদাদুল হক ইমন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর ২০২৬। ২:৫৭:১৬ এএম
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক ইমনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত তাঁর মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত ঘিওর আধুনিক হাসপাতালে গিয়ে ইতি (২০) নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করেন তিনি।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন জানান, প্রসূতির অপারেশনের জন্য তিনি মুঠোফোনে ডা. এমদাদুল হককে খবর দেন। পরে তিনি পুতুল নামের এক নারীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন এবং অপারেশন শেষে চলে যান।
অন্যদিকে, পুতুল জানান, তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ১২০ নম্বর কক্ষে রোগীদের সিরিয়াল দেওয়ার কাজে নিয়োজিত। চিকিৎসক এমদাদুল হক তাঁকে বিভিন্ন জায়গায় নিজের সহকারী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ঘিওর আধুনিক হাসপাতালে গিয়ে তিনি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন বলে দাবি করেন।
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. এমদাদুল হকের বিরুদ্ধে অপারেশন করার বিষয়ে স্বাস্থ্য প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, পুতুল নামের কোনো অ্যানেস্থেসিয়া চিকিৎসক মানিকগঞ্জে কর্মরত নেই।
ঘিওর আধুনিক হাসপাতালের লাইসেন্সও ২০২৩-২৪ অর্থবছরের পর নবায়ন করা হয়নি। এই হাসপাতালের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্রও নেই।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডা. এমদাদুল হক ইমন বলেন, “আমি ঘিওর আধুনিক হাসপাতালে যাইনি।”
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানিয়েছেন, দায়িত্ব পালনকালে অন্য হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া বেআইনি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, ডিউটি চলাকালে অন্য প্রতিষ্ঠানে সেবা দেওয়া চাকরিবিধি লঙ্ঘনের শামিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন—সরকারি হাসপাতালে দায়িত্বে থাকা অবস্থায় একজন চিকিৎসক কীভাবে অন্য হাসপাতালে অপারেশন করতে গেলেন? আর অ্যানেস্থেসিয়া দেওয়ার দায়িত্বে আসলে কে ছিলেন?

অপরাধ | ১ নভেম্বর ২০২৬

ডিউটি ফাঁকি দিয়ে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়াই সিজারিয়ান অপারেশন করেন মানিকগঞ্জেরে আলোচিত ডা.এমদাদুল হক ইমন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক

ডিউটি ফাঁকি দিয়ে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়াই সিজারিয়ান অপারেশন করেন মানিকগঞ্জেরে আলোচিত ডা.এমদাদুল হক ইমন

Update Time : ০২:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬