বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে আমূল পরিবর্তন: অধ্যক্ষ ড. মাহফিল খানের বিভিন্ন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ৯:৩৪:৪১ এএম

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে একগুচ্ছ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ড. মুহাম্মদ মাহফিল খান। চলতি বছরের ১০ এপ্রিলে যোগদানের পর থেকে তাঁর গতিশীল নেতৃত্বে বদলে যেতে শুরু করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র।
​ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুরো কলেজকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। একই সঙ্গে অফিসে বসেই পুরো কলেজের সার্বিক পরিস্থিতি তদারকি ও বার্তা পৌঁছানোর জন্য চালু করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম। পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বাড়তি নজর দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য ‘স্বাস্থ্যকেন্দ্র’, ছাত্রীদের আলাদা নামাজের ঘর এবং মানসম্মত খাবারের জন্য ‘ক্যান্টিন’ স্থাপনের মতো সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
​এছাড়া দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে বন্ধ থাকা ছাত্রবাসগুলো (হল) পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
​কলেজের নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা জানান, “আগে প্রায়ই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং তাদের আড্ডা ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের মুখোমুখি হতে হতো। পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আসায় এখন আমরা অনেক বেশি নিরাপদ বোধ করছি।”
​অধ্যক্ষের এমন আধুনিক ও যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজের শিক্ষকরাও। তাদের মতে, শিক্ষার মান উন্নয়ন এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অধ্যক্ষ স্যারের এই রূপকল্প ও সততা সত্যিই প্রশংসার দাবি রাখে।
​এ বিষয়ে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ মাহফিল খান বলেন, “দেবেন্দ্র কলেজকে নিয়ে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। আমি ধাপে ধাপে সেটি বাস্তবায়নের চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং শিক্ষকরাও শিক্ষার প্রসারে আন্তরিক। তাদের জন্য একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে এই কলেজের সুনাম আরও ছড়িয়ে পড়বে। ইনশাল্লাহ, কলেজের পড়ালেখার মান ও পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব।”

শিক্ষা | ২৫ জুলাই ২০২৬

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে আমূল পরিবর্তন: অধ্যক্ষ ড. মাহফিল খানের বিভিন্ন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬