রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ৪:২০:১৯ এএম

মানিকগঞ্জ সদর উপজেলায় বিতর্ক প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি গ্রুপেই মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

“জ্ঞানের দীপ্তিতে চলবো আমরা, যুক্তিতে হারাবো সবাইকে; নতুন প্রজন্মের প্রতিভা এটিই, যুক্তিতে গড়বো দেশকে।”এই প্রতিপাদ্যকে ধারণ করে ‘জেলা প্রশাসন বিতর্ক কাপ–২০২৬’ এর  বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অসাধারণ সাফল্য অর্জন করে। আয়োজকদের মতে, ক্ষুদে ও তরুণ বিতার্কিকরা নিজেদের মেধা, যুক্তি, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির অনন্য স্বাক্ষর রেখে মানিকগঞ্জ সদর উপজেলায় বিতর্কে তিনটি গ্রুপেই  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

নিম্ন মাধ্যমিক পর্যায়ে ক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন  বিতার্কিক মেহেদী,  মুরসালিন ও আকিব, মাধ্যমিক পর্যায়ে খ- গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিতার্কিক  প্রিয়ন্ত, আবিদা ও রিহা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিতার্কিক জান্নাতি, লাবণ্য ও প্রত্যয়।

এছাড়াও ‘মানিকগঞ্জের ইতিবৃত্ত’ শীর্ষক উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থিরা  ১ম, ২য় ও ৩য় স্থান  অর্জন করেছে ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা খ- গ্রুপে ২য় স্থান অর্জন করেছে ৭ম শ্রেণির  শাহারিনা বিনতে সাইফ ও ৩য় স্থান –অর্জন করেছে ৭ম শ্রেণির  ফাতেমা আনসারি জান্নাত রিদি ।

উপস্থিত বক্তৃতায় ক – গ্রুপে ২য় স্থান অর্জন করেছে ৫ম শ্রেণির সীনহা ইসলাম ত্বোয়া,  ৩য় স্থান – অর্জন করেছ ৫ম শ্রেণির ওয়াহিদ হোসেন লাম  এবং গ – গ্রুপে ২য় স্থান – অর্জন করেছে  ৯ম শ্রেণির সাফিয়া সিমি ।

এছাড়াও কুইজ প্রতিযোগিতা ২য় স্থান   অর্জন করেছ মো: আকাইদ আল আরিফীন ও ৩য় স্থান অর্জন করছে ইয়াসফি বিনতে রহমান ।

এই অসাধারণ সাফল্য অর্জনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.) চ্যাম্পিয়ন বিতার্কিক দল, চিত্রাঙ্কনে, উপস্থিত বক্তৃতায় ও কুইজ  প্রতিযোগিতায় বিজয়ীদের এবং তাদের প্রস্তুতি, দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় নিরলসভাবে কাজ করা সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সকলের ধারাবাহিক প্রচেষ্টার ফল। মুন্নু স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতেও যেন এমন সাফল্য ধরে রাখতে পারে সেব্যাপারে আমাদের সকল শিক্ষকরা কাজ করে যাবেন, এমন প্রত্যাশা রইলো।

শিক্ষা | ২৯ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৪:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬