রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ৯:৩০:৫৪ এএম

গান-কবিতা-কথায় উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে নবীনদের পদচারণায় যেন আনন্দধারা বয়ে যাচ্ছিল ‍গিলন্ড এলাকায় অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গোটা ক্যাম্পাস।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নবাগত শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম নূর । এরপর দ্বাদশের শিক্ষার্থীরা তাদের অনুজদের পুষ্পে-গানে-ছন্দে বরণ করে নেয়। তখন নব-আনন্দে উদ্ভাসিত হয় হলরুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর। সেই সাথে কলেজের সকল শিক্ষকের সাথে শিক্ষার্থী ও তাদের অভিবাভকরাও উপস্থিত ছিলেন।

নবীনদের এই প্রাণচাঞ্চল্য দেখে অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম  অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি বক্তব্য দিতে গিয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হারুণার রশিদ খান মুন্নুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি বলেন, এই ক্যাম্পাসের সবুজ চত্তরে তোমাদের সকলকে স্বাগতম। সেই সাথে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমরা সুখে দুঃখে তোমাদের পাশে আছি।

তিনি এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আফরোজা খানম রিতার সর্বাত্তক সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন এবং আগামী দুই বছরের কর্মপরিকল্পনা ও নির্দেশনা দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাথে হয় ফটোসেশন। হাল্কা নাস্তা বিতরণের পর ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে সকল আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

শিক্ষা | ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬